গভীর রাতে জাউয়া ইউনিয়ন পরিষদের দুটি জানালা ভাংচুর

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের দুটি জানালা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ইউনিয়নের খিদ্রাকাপনে পরিষদের চেয়ারম্যান ও সচিবের কক্ষের স্টিলের দুটি জানালা ভাংচুর করা হয়। গতকাল শনিবার সকালে গ্রাম পুলিশ জালাল উদ্দিন খিদ্রাকাপনের নিজ বাসা থেকে জাউয়া বাজারে যাওয়ার পথে    
পরিষদের জানালা ভাঙ্গা দেখে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন ও সচিব একরামুল কবিরকে খবর দেয়। খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর মিয়া ও এএসআই সমিরন দে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউপি সচিব জানান, দুর্বৃত্তারা জানালা ভাঙলেও তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। পরিষদের ভেতরে কোন কিছু খোয়া যায়নি এবং ক্ষতি সাধিতও হয়নি। নিয়মিত পাহারাদার হিসেবে ওই রাতে ওয়াজ উদ্দিন নামের অপর এক গ্রাম পুলিশ পাহারার দায়িত্বে ছিল বলে জানা গেছে।