গাঙচিল সাহিত্য পরিষদের আড্ডা

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার এক সাহিত্য আড্ডা বৃহস্পতিবার বিকালে কালীবাড়িস্থ উড়াল প্রকাশের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্বরচিত গান, কবিতা ও সাহিত্য আলোচনায় জমে উঠে আড্ডা।
আড্ডায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি      
ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল হক দোলন, সহ-সভাপতি প্রভাষক মশিউর রহমান, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার এমএ ওয়ারিশ, উড়াল প্রকাশের সত্বাধিকারী গীতিকার আলী সিদ্দিকী, প্রভাষক দুলাল মিয়া, কবি শেখ এম আর রাসেল, হাছননগর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ, লেখক মাও. এমদাদুল হক, কবি শেখ একেএম জাকারিয়া, ত্রৈমাসিক মুক্তধারার সম্পাদক তৈয়বুর রহমান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)