গাছতলা বাজারে কৃষক সংগ্রাম সমিতির পথসভা

ভাসান পানিতে মাছ ধরার অধিকার দেয়া, ইজারাকৃত জলমহালের সীমানা চিহ্নিতকরণ, পাটের মণপ্রতি মূল্য তিন হাজার টাকা নির্ধারণ, ফসল হারানো সুনামগঞ্জসহ হাওর অঞ্চলে রেশনিং প্রথা চালু, ত্রাণ তৎপরতা বৃদ্ধি, বন্ধ হয়ে পড়া ওএমএস চালুসহ ৮ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ধর্মপাশা উপজেলা কৃষক সংগ্রাম সমিতি বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। বুধবার বিকালে উপজেলার গাছতলা বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে গাছতলা উচ্চ বিদ্যালয়ের সামনে কৃষক সংগ্রাম সমিতি গাছতলা আঞ্চলিক কমিটির সভাপতি          
সিরাজুল হকের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ছাত্রদল ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক সুলতান আহমদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্যামল কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক শাহজাহান কবির এবং ধর্মপাশা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল বশর ঠাকুর খান। সমাবেশ থেকে অবিলম্বে দাবিসমূহ পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় ব্যাপক কৃষক সমাজকে নিয়ে বৃহত্তর গণআন্দোলনের ডাক দেযা হবে বলে বক্তারা সভায় উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।