স্টাফ রিপোর্টার
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর গ্রামে একটি বাগানে গাছের চারা কর্তন করেছে দুর্বৃত্তরা। এতে বাগানের মালিকের প্রায় ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে। রবিবার রাতে গ্রামের বাসিন্দা আবুল কাশেমের বাগানে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, কয়েক মাস আগে আবুল কাশেম ও আনোয়ার হোসেনসহ কয়েকজন মিলে সেগুন, চামল, গামাইর, মেহগনি, কদমসহ বিভিন্ন প্রজাতির ৩ শত গাছের চারা রোপণ করেছিলেন। দুর্বত্তরা রাতের অন্ধকারে গাছের চারা উপড়ে ফেলে এবং কর্তন করে নষ্ট করে দেয় পুরো বাগান।
আবুল কাশেম বলেন, ‘আমার বাগানে গাছের চারা কর্তন করেছে দুর্বৃত্তরা। এতে আমাদের কয়েকজনের বেশ ক্ষতি হয়েছে। গ্রামের লোকজন সকালে আমাকে ডেকে এই ঘটনার খবর জানান।’
স্থানীয় ইউপি সদস্য মহিম উদ্দিন বলেন, ‘সকালে ঘটনার খবর পেয়ে দেখে এসেছি বাগানের কয়েকশ’ গাছের চারা উপড়ে ফেলেছে, কর্তনও করেছে কেউ। ’
- ষোলঘর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা কোহিনূরের বিরুদ্ধে ১২ সহকর্মীর অভিযোগ
- জামালগঞ্জে স্কুল ছাত্রীর সাথে বখাটে শিক্ষকের উত্যক্তপনা


