গাছ-পালা থেকে প্রচারণার বস্তু অপসারণে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের নির্দেশ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সদরের সকল রাস্তাঘাট,বাজার এলাকার গাছপালায় অবৈধভাবে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা সংগঠন কর্তৃক লাগানো পোষ্টার বিলবোর্ড, ব্যানার, সাইনবোর্ড, ফেষ্টুন, প্লেকার্ড তিন দিনের মধ্যে অপসারণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ নির্দেশনা দেয়া হয়। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রচার করা হয়।
জনসচেতনামুলক এমন নির্দেশনায় বলা হয় অবৈধভাবে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা সংগঠন কর্তৃক লাগানো পোস্টার বিলবোর্ড, ব্যানার,সাইনবোর্ড, ফেস্টুুন, প্লেকার্ড পরিবেশের নানারূপ ক্ষতি সাধন করছে যা        
আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। তাই অবৈধ প্রচারসামগ্রী নিজ খরচে তিন দিনের মধ্যে অপসারণ করতে হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন,‘প্রকৃতির ক্ষতি সাধন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গাছপালায় অবৈধভাবে পোস্টার বিলবোর্ড, ব্যানার, সাইনবোর্ড, ফেষ্টুন, প্লেকার্ড লাগিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই সংশ্লিষ্ট সকলকে ৩ কার্যদিবসের মধ্যে নিজ খরচে তা অপসারণ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।