গানে গানে হাছন রাজা স্মরণ

স্টাফ রিপোর্টার
গানে গানে মরমি কবি হাছন রাজাকে স্মরণ করেছে হাছন রাজা মিউজিয়াম ট্রাস্ট। মঙ্গলবার সন্ধ্যায় হাছন রাজা মিউজিয়াম প্রাঙ্গণে ১৬৭তম জন্মদিন উপলক্ষে গানের আসর অনুষ্ঠিত হয়। হাসনরাজা পরিষদের শিল্পীরা এতে সংগীত পরিবেশন করেন করেন।
এছাড়াও সংগীত পরিবেশন করেন দেওয়ান জাফরান রাজা, হাছন গবেষক ও হাছন রাজা মিউজিয়াম ট্রাস্টের চেয়ারম্যান সামারীন দেওয়ান, সাধারণ সম্পাদক অ্যাড. মলয় চক্রবর্ত্তী রাজু, বিশ^ স্বাস্থ্য সংস্থার সুনামগঞ্জ প্রতিনিধি ড. জাকারিয়া সহ আরও অনেকে।
গানের আসরের শুরুতে উপস্থিত সুধীজন হাসনরাজার সংগীত প্রসারের বিষয়ে মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য, লক্ষণশ্রীতে ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর দেওয়ান হাছন রাজার জন্ম হয়। ১৯২২ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার গানের প্রধান বিষয়বস্তুটা অনেকটা এরকম যে, এই পৃথিবীতে মানুষের আগমন একটা স্বল্প সময়ের মাত্র। এখানে কেউই চিরস্থায়ী নয়। মানবিক বোধকে তিনি উচ্চ স্তরে স্থান দিয়েছেন যেখানে মমত্ব, ভ্রাতৃত্ব সংহতি এবং সহনশীলতাবোধের গভীর দিকদর্শন রয়েছে।