স্টাফ রিপোর্টার
জেলা জজ ও সমপর্যায়ের বিচারকদের মধ্যে ১৫টি নতুন গাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে খোলা চত্বরে আনুষ্ঠানিকভাবে বিচারক ও তাদের প্রতিনিধিদের কাছে গাড়িসহ চাবি হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক।
সুনামগঞ্জ ছাড়াও যেসব জেলার বিচারক গাড়ি পেলেন, তাঁরা হলেন-মুন্সীগঞ্জ, গাজীপুর, ফেনী, মৌলভীবাজার, চট্টগ্রাম, সাতক্ষীরা, দিনাজপুর, গাইবান্ধা, ভোলা, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ ১৫টি। এর মধ্যে ১০টি মাইক্রোবাস ও টি সিজান কার রয়েছে। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান খান, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় আইনমন্ত্রী বলেন, লজিস্টিক সাপোর্ট বিচার বিভাগের কাজের গতিশীলতা আরও বৃদ্ধি করবে। আশা করি বিচারকরা এসব গাড়ি ব্যবহারে অত্যন্ত যতœবান হবেন। টয়োটা ব্রান্ডের ১৫টি গাড়ির মূল্য ৫ কোটি ৩৫ লাখ ৭২ হাজার টাকা।
- ছাতকে কৃষি বিভাগে দুর্নীতি ৭৭ প্রকল্প প্রদর্শনীর নামে পুকুর চুরি
- শেখ হাসিনা বিশ্বের রাজনীতিতে শক্তিশালী গণতান্ত্রিক ব্যক্তিত্ব -সুরঞ্জিত


