গীতিকার লন্ডন প্রভাসী সৈয়দ মোর্শেদ আহমদকে সম্মাননা প্রদান, শিশু শিক্ষার্থীদের ছবি আঁকা ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় পৌরসভার হল রুমে সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সৈকতুল ইসলাম শওকতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অ্যাড. চাঁন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষিকা কোহিনুর বেগম, এজিপি অ্যাড. আজিজুর রউফ বিপ্লব, যাদু শিল্পী ডা. সাইফুল ইসলাম সিরাজী। ছবি আঁকা ও হাতের লেখা প্রতিযোগিতায় প্রায় ২ শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠান শেষে তিনি গীতিকার মোর্শেদ আহমদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন অতিথিরা। (প্রেস বিজ্ঞপ্তি)

