স্টাফ রিপোর্টার
গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান এবং হাওরে ফসল রক্ষা বাঁধের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকার ভারপ্রাপ্ত উপ পরিচালক ও অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন।
সুনামগঞ্জে গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান এবং হাওরে ফসল রক্ষা বাঁধের কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রিফাতুল হক।
মিট দ্যা প্রেস অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মুজিববর্ষের উপহার স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মুজিববর্ষের লোগো সম্বলিত ১টি করে লাল সবুজের ছাতা বিতরণ করা হয়।
- এগারো বছরের মেয়ের চোখে মুক্তিযুদ্ধ
- হাওরপাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে চান প্রধানমন্ত্রী -পরিকল্পনামন্ত্রী


