গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রাম এবং বেহেলী ইউনিয়নের বাগহাটি গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬১টি ঘর নির্মাণ করা হচ্ছে।
শুক্রবার বিকাল ৪টায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ানুল ইসলাম এবং সহকারী কমিশনার মো. রিফাতুল হক।
এসময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসে ঘরগুলোর উপকারভোগীগণের সাথে কথা বলেন এবং ঘর নির্মাণ কাজে তাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
এছাড়াও তিনি নির্মান কাজে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে নির্মাণ কাজ সম্পাদন এবং গুণগত মানসম্পন্ন নির্মানসামগ্রী ব্যবহার করার নির্দেশনা প্রদান করেন।