গোধারগাঁও প্রাইমারী স্কুলে সনাকের মতবিনিময়

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ’র উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে গোধারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাসেবার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ধূর্জটি কুমার বসু।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীগণ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষাদান পদ্ধতি, ঝরে পড়ারোধ, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, শিক্ষকদের সময়মত বিদ্যালয়ে উপস্থিতি, এসএমসির সক্রিয়তা, অভিভাবক বিশেষভাবে মায়েদের সচেতনতা বৃদ্ধি ইত্যাদির উপর    
বেশী গুরুত্বারোপ  করেন।
সনাক সুনামগঞ্জ এর শিক্ষা কমিটির আহবায়ক যোগেশ্বর দাশের সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার বিন্দু রিছিলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য সঞ্চিতা চৌধুরী, কানিজ সুলতানা, মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুক্লা দাশ, এসএমসি’র সভাপতি জহুর মিয়া এবং অভিভাবক  শফিকুর রহমান, আবু সুফিয়ান, স্বপ্না বেগম ও শামছুন্নাহার প্রমুখ।  সভায় শিক্ষক, সনাক সদস্য এবং এমএসসি’র সদস্য ছাড়াও স্থানীয় গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)