গোধারগাঁও স. প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

সদর উপজেলার গোধারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েচে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেবো’ শ্লোগানকে সামনে রেখে গোধারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সনাক সুনামগঞ্জ’র যৌথ উদ্যোগে এবং টিআইবি’র সহযোগিতায় সোমবার সকালে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সনাক সদস্য অধ্যাপক পরিমল কান্তি দে।
সনাক     
সুনামগঞ্জ’র শিক্ষা কমিটির আহবায়ক যোগেশ^র দাশের সভাপতিত্বে ও ইয়েস সদস্য পলিন বেগম ও জামিল আহমদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সভাপতি গোলাম কিবরিয়া, সঞ্চিতা চৌধুরী, ধূর্জটি কুমার বসু, কানিজ সুলতানা, এসএমসি সভাপতি শফিকুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুক্লা দাস, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, শামসুননেছা, সিতারা বেগম এবং স্বপ্না বেগম। মুক্ত আলোচনার পর বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণীর ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীকে সনাকের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)