গোবিন্দগঞ্জে মেসার্স আলী সিএনজি ফিলিং স্টেশন উদ্বোধন

ছাতক প্রতিনিধি
সিলেট—সুনামগঞ্জ সড়কে ছাতকের গোবিন্দগঞ্জ সুহিতপুর এলাকায় স্থাপিত মেসার্স আলী সিএনজি ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে সিএনজি ফিলিং স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
সিএনজি ফিলিং ষ্টেশনের সত্তা¡ধিকারী, গোবিন্দগঞ্জ—সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, সারা দেশের ন্যায় ছাতক—দোয়ারায়ও সড়ক যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ফলে এ অঞ্চলে সব ধরনের যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের পরিবহন শ্রমিকরা দীর্ঘ লাইনে অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করতে হয়েছে। আলী ফিলিং স্টেশন প্রতিষ্ঠার মাধ্যমে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান আশরাফী বাবু, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, গয়াস আহমদ, বিলাল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, মুজাহিদ আলী, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সেলিম সিদ্দিকী, আইয়ূব করম আলী, উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, আওয়ামী লীগ নেতা আফজল হোসেন, মুশাহিদ আলী, মখলিছুর রহমান, আফতাব উদ্দিন, আব্দুল আওয়াল, আবুল হাসনাত. জেলা স্বেচ্ছাবেকলীগের সহ সভাপতি বাবুল রায়, আওয়ামী লীগ নেতা মিনহাজুর রহমান তাপস, শংকর দেব, মুজিব মালদার, পীর মোহাম্মদ আলী মিলন, রঞ্জন কুমার দাস, ইসতিয়াক রহমান তানভির, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, যুবলীগ নেতা আবু হানিফা সায়মন, আব্দুস শহিদ, ছাতক উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বাবু কৃপেশ চন্দ, এনামুল হক এনাম, শ্রমিক নেতা আফতাব উদ্দিন, রজব আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব আলম, নিয়ামত আলী, জিকু প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আলী সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম কিরন।