ছাতক প্রতিনিধি
ছাতকে সেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শহিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামী লীগ নেতা চান মিয়া চৌধুরী, আফজাল হুসেন, মুক্তিযোদ্ধা
কবির উদ্দিন লালা, মখলিছ আলী, ফারুক আহমদ সরকুম, ফিরোজ আলী মেম্বার, ইমাম উদ্দিন, আবুল হাসনাত, আফতাব উদ্দিন, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়, সদস্য আব্দুল হান্নান আঙ্গুর, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরণ, উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান আঙ্গুর প্রমুখ।
- তাহিরপুরে ছাত্র লীগের বিক্ষোভ মিছিল
- ছাতকে হাদা টিলায় পাথর উত্তোলন বন্ধে তদন্ত কমিটি পাথরসহ নৌকা জব্দ


