গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের মানববন্ধন

ছাতক প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতকের গোবিন্দগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ করেছে ছাত্রদল। রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে সিলেট-সুনামগঞ্জ সড়কের কলেজ গেইটে এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে কলেজ ছাত্রদলের সভাপতি মাহবুব আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান ইমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মসুচীতে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল করিম রিপন, জাহেদুল আলম ইমন, যুগ্ম সম্পাদক    মুজিবুর রহমান, আলী হোসেন রুমেন, সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সুমন উদ্দিন, ছাদিকুর রহমান বিজয়, জাহিদ হাসান, ইসমাইল হোসেন সানী, তানভীর হোসেন, রুবেল আহমদ, সাব্বির আহমদ, কলেজ ছাত্রদল নেতা মুজিবুর রহমান, সুমন আহমদ, জামিল আহমদ, একরামুল হক, জাবেদ আহমদ, সোহেল আহমদ, রুকন মিয়া, ইমন মিয়া প্রমুখ।