ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে ৬ টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশ পোড়া তেল ব্যবহার, পণ্যের গায়ে মেয়াদ ও মূল্য না লেখার অপরাধে নিউ ভিআইপি বেকারিকে ৩৫ হাজার, সদর স্টোরকে ৪ হাজার, সেলিম স্টোরকে ২ হাজার, দৈর্ঘ্য পরিমাপক ফিতায় কারচুপির জন্য রহমানিয়া বস্ত্রালয়কে ১ হাজার, খাবার ঢেকে না রাখা ও পণ্যের গায়ে মেয়াদ-মূল্য
না লিখায় বুরাইয়া রেস্টুরেন্টকে ৫ হাজার এবং লন্ডন রেস্টুরেন্টকে ২ হাজার ৫ শত জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন ছাতক থানার পুলিশ । প্রেস বিজ্ঞপ্তি
- স্বাধীনতা দিবসে কৃতী শিক্ষকের সম্মাননা পেলেন শামীম রশিদ
- তাহিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় প্রতিবাদসভা


