গোবিন্দপুরে ত্রাণসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের  ফসলহারা ও অসহায় ১০০টি দরিদ্র পরিবারের মাঝে চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা    হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ীর লন্ডন প্রবাসীরা এই ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার  প্রবীণ মুরুব্বী লাল মিয়া তালুকদার, আ.লীগ নেতা সুহেল তালুকদার, ফারুক মিয়া তালুকদার, জুতি মিয়া তালুকদার, লিলু মিয়া তালুকদার, আলাল মিয়া তালুকদার, মোশাহিদ আলম মুহিম, মুনসুর আলম তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় গোবিন্দপুর গ্রামের প্রবীণ মুরুব্বী লাল মিয়া তালুকদার বলেন, আমরা প্রবাসীদের কাজ থেকে এলাকার দরিদ্র অসহায় মানুষের জন্য সাহায্য আদায় করেছি এবং ঈদের পূর্বে তাদের মাঝে নগদ অর্থ ও পণ্যসামগ্রী বিতরণ  করেছি। আমরা চাই প্রত্যেক দুর্যোগে  এ ধরনের  কাজ আমাদের পরবর্তী প্রজন্ম চালু রাখবেন এবং একে অপরের বিপদে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন। যারা এ সাহায্য সহযোগিতা করেছেন তাদের মধ্যে শিপলু, জসিম, পাপলু, হোসেন, মিছবাহ, রনি, শরীফ, সজিব, সানা, সাহেন, টিপু, নাজমুল, রানা, রাসেল,সাগর প্রমুখকে তিনি ধন্যবাদ জানান।