গোলাম রব্বানীর মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
জেলা ছাত্রলীগ ও গোলাম রব্বানী স্মৃতি পরিষদের উদ্যোগে প্রয়াত গোলাম রব্বানীর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বৃহস্পতিবার বিকেল ৪টায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাসদের সভাপতি আতম সালেহ’র সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, গোলাম রব্বানীর সহধর্মীনি সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক, কথাসাহিত্যিক ও সিনিয়র আইনজীবী আবু আলী সাজ্জাদ হোসাইন, সিনিয়র আইনজীবী অ্যাড. স্বপন কুমার দেব, মুক্তিযোদ্ধা মতিউর রহমান,   
 দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলা আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, বিটিভি’র জেলা প্রতিনিধি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, জেলা মহিলা সংস্থার সভানেত্রী ফৌজি আরা শাম্মি, সাবেক ছাত্রনেতা বেলায়েত হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ফতেপুর ইউয়িনের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, সাবেক পৌর কাউন্সিলার শামীম আহমেদ সামু প্রমুখ।
স্মরণসভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী। স্মরণ সভায় উপস্থিত ছিলেন গোলাম রব্বানীর পুত্র জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ছাতক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজাদ।
স্মরণ সভায় বক্তারা বক্তব্য বলেন,‘আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনের কারণে অনেক দিন কারাগারে ছিলেন মরহুম গোলাম রব্বানী। জাতির জনক বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬৯ সালের আন্দোলন থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি সমস্ত আন্দোলনের সাথে জড়িত ছিলেন।  গোলাম রব্বানী ছিলেন স্কাউটস, খেলাধুলায় পারদর্শী ছিলেন।
উল্লেখ্য, ২০০৬  সালের ৪ আগস্ট রাজনীতিবিদ সাংবাদিক মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রব্বানী মৃত্যুবরণ করেন।