গোল্ডেন লাইফ ইনসিওরেন্সের বীমা দাবির চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ শাখা গোল্ডেন লাইফ ইনসিওরেন্সের বীমা দাবির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বাজারে চেক বিতরণ করেন বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ পরিচালক ডা. মো. বশিরুল আলম, বীমা উন্নয়ন পরিচালক (উপ-সবিচ) ফারুক আহমদ। উপজেলার বীমা দাবীদার ২৫০ জনের মধ্যে ৪০ লক্ষ টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান,  গোবিন্দগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আকলাকুর রহমান, গোল্ডেন লাইফ ইনসিওরেন্সের বিভাগীয় প্রধান মো. শাহজালাল,  ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক সমীর কান্তি দেব, মুখ্য নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ ভুঁইয়া, ব্যাংক কর্মকর্তা (অব:) এসএম তৈয়বুর রহমান, সৈয়দেরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির সদস্য মুজিবুর রহমান, সৈয়দেরগাঁও ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।