গৌরীপুরের শালীহর গণহত্যা দিবস আজ

স্টাফ রিপোর্টার
আজ শালিহর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাযুদ্ধ চলাকালে হানাদার পাকবাহিনী নেত্রকোনার গৌরীপুর উপজেলার শালীহর গ্রামে মুক্তিযোদ্ধাদের খুঁজতে গিয়ে ঘটনাস্থলেই হত্যা করেছিল ১৩ জনকে এবং ধরে নিয়ে গিয়েছিল বিশিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল হাসিমের পিতা ছাবেদ হোসেনকে। যিনি আর          
কোনোদিন ফিরে আসেননি। স্বজনরা আজও খুঁজে ৭১’র সালে হারিয়ে যাওয়া সেই আত্মীয়-স্বজনকে। সেদিন অনেক ঘরবাড়িতে অগ্নিসংযোগও করা হয়েছিল। যাদেরকে  স্বাধীনতার ৪৬ বছরেও পুনবাসিত করা হয়নি।
এই দিনে শহীদ হয়েছিলেন শালীহর গ্রামের মোহিনী কর, জ্ঞানেন্দ্র মোহন কর, তারিনী মোহন কর, যোগেশ চন্দ্র প-িত, নবর আলী, কিরদা সুন্দরী, শচীন্দ্র চন্দ্র দাস, খৈলাশ চন্দ্র দাস, শত্রুগ্ন দাস, রামেন্দ্র চন্দ্র দাস, কর মোহন সরকার, দেবেন্দ্র চন্দ্র দাস, কামিনী মোহন দাস।
মুক্তিযুদ্ধের সময় বাড়িঘর আগুনে পুড়ে যাওয়ার পর শহীদ জ্ঞানেন্দ্র মোহন করের ছেলে ডা. বাদল চন্দ্র কর সেখান থেকে পাক হানাদার বাহিনীর ভয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সাব-সেক্টরে চলে যান। সেখানে তিনি মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবার দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ডা. বাদল চন্দ্র কর তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতি করতেন এবং উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। ডা. বাদল চন্দ্র কর ২০১৪ সালে মারা যান।
প্রতি বছর স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদ ২১ আগস্ট নানা কর্মসূচিতে পালিত হয়। অবশেষে গত আওয়ামী লীগ সরকারের সময় শহীদ জ্ঞানেন্দ্র মোহন করের বাড়ির সামনে শালীহর বধ্যভূমিতে শহীদের আত্মার স্মৃতি রক্ষায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটি স্মৃতি সৌধ নির্মাণ করেন।