স্টাফ রিপোর্টার
আজ শালীহর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধ চলাকালে হানাদার পাকবাহিনী নেত্রকোনার গৌরীপুর উপজেলার শালীহর গ্রামে মুক্তিযোদ্ধাদের খুঁজতে গিয়ে ঘটনাস্থলেই হত্যা করেছিল ১৩ জনকে এবং ধরে নিয়ে গিয়েছিল বিশিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল হাসিমের পিতা ছাবেদ হোসেনকে। যিনি আর কোনোদিন ফিরে আসেননি।
এই দিনে শহীদ হয়েছিলেন শালীহর গ্রামের মোহিনী কর, জ্ঞানেন্দ্র মোহন কর, কামিনী মোহন কর, তারিনী মোহন কর, যোগেশ চন্দ্র পন্ডিত, নবর আলী, কিরদা সুন্দরী, শচীন্দ্র চন্দ্র দাস, খৈলাশ চন্দ্র দাস, শত্রুগ্ন দাস, রামেন্দ্র চন্দ্র দাস, কর মোহন সরকার ও দেবেন্দ্র চন্দ্র দাস।
মুক্তিযুদ্ধের সময় বাড়িঘর আগুনে পুড়ে যাওয়ার পর শহীদ জ্ঞানেন্দ্র মোহন করের ছেলে ডা. বাদল চন্দ্র কর সেখান থেকে পাক হানাদার বাহিনীর ভয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সাব-সেক্টরে চলে যান। সেখানে তিনি মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবার দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ডা. বাদল চন্দ্র কর তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতি যোগ দেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। ডা. বাদল চন্দ্র কর ২০১৪ সালে মারা যান।
ডা. বাদল চন্দ্র কর’র ছেলে অমল কান্তি কর তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও তাদের চাওয়া পরিবার যেনো শহীদ পরিবারের স্বীকৃতি পায়। সেজন্য ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিতভাবে আবেদন করেছেন তিনি।
অমল কান্তি কর বললেন, ১৯৭১ সালের ২১ আগস্ট আমার পরিবারের ৩ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। বাড়িঘরে আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়। পরে আমার বাবা তাহিরপুরের টকেরঘাট সাব-সেক্টরে এসে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেন। দেশ স্বাধীন হলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তাহিরপুরেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সর্বশেষ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ৭১ এ গণহত্যায় আমার পিতামহ সহ একাধিক সদস্য শহীদ হলেও এখনও শহীদ পরিবারের স্বীকৃতি পাইনি আমরা। আমরা কিচ্ছু চাই না, শুধু শহীদ পরিবারের স্বীকৃতি চাই।
প্রসঙ্গত, প্রতি বছর স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদ ২১ আগস্ট নানা কর্মসূচিতে পালিত হয়। ১৯৯৫ সালে শহীদ জ্ঞানেন্দ্র মোহন করের বাড়ির সামনে শালীহর বধ্যভূমিতে শহীদের স্মৃতি রক্ষায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন।
- হাওরাঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াত/স্কুলের নিজস্ব ট্রলার চান অভিভাবকরা
- তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


