গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা প্রদান

সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুর উপজেলার গ্রামীণ ব্যাংক পলাশ শাখা থেকে ফসল হারা ক্ষতিগ্রস্ত হতদরিদ্র সদস্যদের মাঝে সহায়তা হিসাবে অর্থ বিতরণ করেছে। সোমবার বিকালে গ্রামীণ ব্যাংক পলাশ শাখায় দুর্যোগ পুনর্বাসন তহবিল থেকে হতদরিদ্র ১৫০জন সদস্যের মাঝে ১০০০ টাকা করে অর্থ সহায়তা বিতরণ করা হয়।
শাখা ব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের স্বাগত বক্তব্য ও পরিচালনায় সহায়তার অর্থ বিতরণীতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য (বিশ্বম্ভরপুর এলাকা) শামছুজ্জামান শাহ।
আরো উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক বিশ্বম্ভরপুর এরিয়া ব্যবস্থাপক জহিরুল ইসলাম, এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার মুসলেম উদ্দিন, গ্রামীণ ব্যাংক বাদাঘাট (দ.) ইউনিয়ন শাখার শাখা ব্যবস্থাপক মো. হাসানুজ্জামান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, কোষাধ্যক্ষ  মো. আশরাফ পারভেজ ও গ্রামীণ ব্যাংক শাখার সকল কর্মীবৃন্দ।
পাগলাবাজার
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় অসহায় গরিব ৬০টি পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে অর্থ বিতরণ করেছে  গ্রামীণ ব্যাংক। সোমবার সকাল ১০ টায় উপজেলার পাগলা বাজারে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গ্রামীণ ব্যাংকের পশ্চিম পাগলা শাখার ব্যাবস্থাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে ও গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আবুল খয়েরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি আবদুল হেকিম।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক কর্মকর্তা সাহেদুর রহমান, আদিল মিয়া, তৌহিদুল ইসলাম, মো. ছানি ও প্রমোদ দেব প্রমুখ।
তাহিরপুর
গ্রামীন ব্যাংক তাহিরপুর শাখা কর্তৃক দুর্যোগ পুনর্বাসন তহবিল থেকে সদস্যদের মাঝে এক হাজার টাকা করে তিনশত পঞ্চাশ পরিবারের মধ্যে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুছ ছালাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, বিশ্বম্ভরপুর গ্রামীণ ব্যাংক এলাকা ব্যবস্থাপক জহিরুল ইসলাম, দক্ষিণ বাদাঘাট শাখা ব্যবস্থাপক হাসানুজ্জামান, তাহিরপুর সদর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন প্রমুখ।