স্টাফ রিপোর্টার
মঙ্গলবার বিকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর রাস্তার উপর নির্মিত সেতু উদ্বোধন করেছেন এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসাবহ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভাট নির্মাণ কর্মসূচী ২০১৫-২০১৬ এর আওতায় সেতুটি নির্মাণ করা হয়েছে।
এ সময় পীর মিসবাহ বলেন,‘গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট ও সেতু কালভার্ট নির্মাণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো। গ্রামের মানুষের উন্নয়নে আমি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার মেয়াদ কালের মধ্যে প্রতিটি গ্রামকে পাকা রাস্তায় আওতায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাবো।’ এসময় উপস্থিত ছিলেন, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির,জেলা জাতীয় পার্টি নেতা হাজী হেলাল, সৈয়দ মনোয়ার, আব্দুল মতিন, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির,অবসরপ্রাপ্ত সার্জেন্ট অফিসার আব্দুর রশিদ, জাতীয় পার্টি জসিম উদ্দিন, এরশাদ আলী প্রমুখ।


