গ্রামের মানুষের জন্যই কমিউনিটি ক্লিনিক -এমপি মানিক

দোয়ারাবাজার প্রতিনিধি
ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,‘ বর্তমান সরকারের পক্ষ থেকে জনগণের স্বাস্থ্যসেবা দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে।’
দোয়ারাবাজারে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. পুলিন বিহারী ধরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন    ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ইউছুফ আলী, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, সিলেট স্বাস্থ্য ভিবাগের প্রকৌশলী বদরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মনিরুল হক।