গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের জেলা সম্মেলন

গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের জেলা সম্মেলন ও কাউন্সিল অধিবেশন  অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের আয়োজনে ওই কাউন্সিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অবনী কান্ত দেবনাথ’র সভাপতিত্বে ও জামালগঞ্জ উপজেলার গ্রাম পুলিশ মাজেদা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।  প্রধান বক্তা ছিলেন গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির  সভাপতি এম এ আলীম। বিশেষ অতিথি গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের জামালগঞ্জ শাখার উপদেষ্টা অঞ্জন পুরকায়স্থ। (প্রেস বিজ্ঞপ্তি)