তাহিরপুরে চুরিতে বাধা দেওয়ায় আব্দুর রউফ (৩৫) নামে গ্রাম পুলিশের এক সদস্যকে হত্যার ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব- ৯ এর লে. কমান্ডার সিঞ্চন আহমেদ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই হত্যাকান্ডের ক্লুলেস ঘটনার মূল রহস্য উদঘাটন হয়েছে। শনিবার সকাল বেলা ১১ টায় প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, তাহিরপুরে নিজ বসত ঘরের বারান্দায় এক গ্রাম পুলিশকে খুন করেছে দুর্বৃত্তরা। খুন হওয়া ব্যক্তি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বুড়খাড়া গ্রামের মৃত. আব্দুর রশিদের ছেলে আব্দুরুপ (৫০)। আব্দুরুপ উত্তর বড়দল ইউনিয়ন পরিষদে গ্রাম্য পুলিশ পদে কর্মরত ছিলেন। বুধবার রাতের কোনো এক সময়ে এই খুনের ঘটনাটি ঘটেছে বলে ধারণা ধারণা করছে পুলিশ।
জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে স্বামী ও স্ত্রী একই বসত ঘরের পৃথক দুই রুমে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় তিনটার দিকে স্ত্রী শিরিনা বেগম ঘুম থেকে উঠে পাশের রুমে গিয়ে দেখেন তার স্বামী আব্দুরুপ নেই। পরে তিনি বারান্দায় গিয়ে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় অবহিত করলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠান।
প্রেসবিজ্ঞপ্তি
- তাহিরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- হেফাজতের কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ শাহীনূর পাশা চৌধুরী কারাগারে


