গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
৪৬ তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে  জগন্নাথপুরে অলইতলী গ্রামের পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়, রানার্স আপ হয়েছে দোয়ারাবাজারের ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ       
বিদ্যালয়, ফুটবলে ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়, রানার্স আপ হয়েছে লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, রানার্স আপ হয়েছে লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, ছেলেদের মধ্যে কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে ইয়াকুব উল্লাহ উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবলে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে পলাশ উচ্চ বিদ্যালয়, ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে আমবাড়ী উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতা শেষে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সফিউল আলম।