ঘরে ঘরে খাদ্য সহায়তা দিচ্ছেন পীর মিসবাহ্ এমপি

করোনা সৃষ্ট সংকটে অসচ্ছল পরিবারের মাঝে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপির ব্যক্তিগত তহবিল হতে শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ও জাহাঙ্গীরনগর ইউনিয়নে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে মোল্লাপাড়া ইউপির ২৫০ টি পরিবারে এই খাদ্য সহায়তা পৌঁছে দেন স্থানীয় কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা শামীম আহমদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালিম উল্লাহ্, নুর হোসেন জাতীয় পার্টির ৩নং ওয়ার্ড সভাপতি আলী হায়দার, জাতীয় পার্টি নেতা জুয়েল মিয়া, সফিক মিয়া,আব্দুল অদুদ,জসিম আহমদ প্রমুখ।
একই সময়ে জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে আজ আরও ২শ মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রসিদ আহম্মদ জাতীয় পার্টি নেতা এরশাদ মিয়া ওয়াহিদুল ইসলাম লিটন ও ইব্রাহিম খলিল বাবুল, দুলাল মিয়া প্রমুখ।
সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জানান,মাননীয় সংসদ সদস্য পীর মিসবাহ্ মহোদয়ের ব্যক্তিগত তহবিলের খাদ্য সহায়তা মাননীয় সাংসদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ইউনিয়নে আমাদের ভলান্টিয়ার টিমের মাধ্যমে আমরা ঘরে পৌঁছে দিচ্ছি এবং সেই সাথে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলতে এমপি মহোদয়ের যে অনুরোধ রয়েছে তা তাদের কে অবহিত করছি। পীর মিসবাহ্ এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের সম্মানিত ভলান্টিয়ারগণ অতি দ্রূত মানুষের কাছে পৌঁছাচ্ছেন। এবং এই সহযোগিতা আমরাই সর্বাধিক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি যার পরিমাণ কয়েক হাজার হয়েছে। মাননীয় সাংসদের এই খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে সংকট কালীন সময়ে।
উল্লেখ্য-৩০০শ অস”ছল পরিবারের মাঝে চাউল ৫ কেজি,আলু ২ কেজি,তেল ১ লিটার ও লবন ৫০০ গ্রাম প্রদান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি