ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলাধীন জাহাঙ্গীরনগর ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কর্মাস ব্যাংক লি. এর সৌজন্যে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান’র সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসকের সহধর্মীনি বেগম লুবনা আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান ও সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কর্মাস ব্যাংক লি. এর সিলেট    
ব্রাঞ্চ ম্যানেজার হুছবান আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নিদের্শনা প্রদান করেন।