শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে সম্প্রতি ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ।
বৃহস্পতিবার বিকালে দরগাহপুর গ্রামের আব্দুল খালিক খানের বসত বাড়ির উঠানে শ্রীনাথপুর, জাহানপুর ও দরগাপুর গ্রামে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশিদ জানান, আমার নিজ অর্থায়নে শ্রীনাথপুর, জাহানপুর ও দরগাপুর গ্রামের ৫৩টি সহ মোট ৮০টি পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, দরগাপুর গ্রামের জামাল মিয়া, মাসুক মিয়া, আব্দুল মতলিব, সাহাব উদ্দিন, ছিদ্দিকুর রহমান, মুক্তার আলী প্রমুখ।
- গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনে একমত ব্যবসায়ীরা
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজার হবে বাংলাদেশ: এইচএসবিসি


