ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মাছিমপুর মাদ্রাসা মেরামতে সমাবেশ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সম্প্রতি কাল বৈশাখী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর দাখিল মাদ্রাসা মেরামতের জন্য সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি মো. সামছুদ্দিন মড়লের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল গণির পরিচালনায় ছাত্র অভিভাবক, কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেসে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি কালবৈশাখী ঝড়ে মাদ্রাসার ব্যাপক ক্ষতি সাধিত হয়। মাদ্রাসার বেড়া ও চালের অনেক টিন উড়ে গেছে। ব্যাহত হচ্ছে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম ও   নিরাপত্তা। মাদ্রাসার নিজস্ব কোন আয় না থাকায় সরকারের বিভিন্ন দপ্তরে ও  এলাকাবাসীর সাহায্য সহযোগিতা হাত প্রসারিত করার জন্য আহবান জানানো হয় সমাবেশে। সিদ্ধান্ত নেয়া হয় মাদ্রাসা পাঠদান উপযোগী করার জন্য আর্থিক অনুদান ও সেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতের।