ঘেরাও কর্মসূচির ডাক- জগন্নাথপুরে টানা ১০ ঘন্টা বিদ্যুৎ নেই

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ স্থানীয় বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসুচীর ডাক দিয়েছেন গ্রাহকরা। কর্মসূচি সফল করতে শনিবার দিনভর জগন্নাথপুর পৌরশহরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা করা হয়েছে সচেতন জগন্নাথপুর উপজেলাবাসীর ব্যানারে।
উপজেলাবাসী জানান, গত কয়েকদিন ধরে জগন্নাথপুরে ঘনঘন বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে বিদ্যুৎ চলে যায়। টানা ১০ ঘন্টা পর বিকেল  ৫টা ৪৫ মিনিটের সময় বিদ্যুতের দেখা মিলে।  দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েন উপজেলাবাসী।
গ্রাহকদের অভিযোগ সম্প্রতি অস্বাভাবিকভাবে বিদ্যুৎ ভেলকিবাজি চলছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো প্রতিকার হচ্ছে না। তাই বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট হয়ে আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।  
জগন্নাথপুর উপজেলা  বিদ্যুৎ অধিদপ্তরের সহকারী  প্রকৌশলী পাভেল আহমদ    
জানান, বিদ্যুতের জাতীয় গ্রীড ফেল করায় জগন্নাথপুরে বিদ্যুৎ সরবরাহ করা যায়নি। আমরা প্রাণপন চেষ্টা চালাচ্ছি বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে।
২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, আব্দুল মোতালিব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. খায়রুল কবির রুমেন, অ্যাড. শুকুর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, কোষাধ্যক্ষ অ্যাড. সৈয়দ ফাওয়াদুল জাওয়াদ, দপ্তর ও প্রচার সম্পাদক সৈয়দ ইয়াছিনুর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেরওয়ানুল হক চৌধুরী, সদস্য আব্দুল খালেক আনোয়ারী, অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, অ্যাড. সৈয়দ সাদেকুজ্জামান, অ্যাড. নজরুল ইসলাম, সৈয়দা আমিনা আখঞ্জি, অ্যাড. মির্জা আবু তাহের মোহন, মকসুদ আ: ই: কাইয়্যুম চৌধুরী, অ্যাড. আ: অদুদ, পংকজ কান্তি দে, আক্কাস মিয়া, হুমায়ুন কবির। প্রেস বিজ্ঞপ্তি