চতুর্থবারের মতো কাউন্সিলর হলেন আহমদ নুর

স্টাফ রিপোর্টার
টানা চতুর্থবারের মতো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আহমদ নুর। তবে এবারে ঘাম জড়ানো জয় পেয়েছেন আহমেদ নূর। তিনি ভোট পেয়েছেন ১৬১৪, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শফিক মিয়া পেয়েছেন ১৫৯৯ ভোট। ৪৪
বছর বয়সী বয়সি সমাজসেবী আহমদ নুর ২০০৮ সালে প্রথম পৌর নির্বাচনে অংশগ্রহণ করে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। এরপরে আর পিছন ফিরে থাকাতে হয়নি। পরের নির্বাচনে পর্যায়ক্রমে জনগণের ভালোবাসা পেয়ে কাউন্সিলর হয়েছেন। টানা চার বারের নির্বাচনে অনেক শক্তিশালী প্রার্থীর ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। আহমদ নুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মল্লিকপুরের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মালিক ও মায়ের নাম ফয়জুন্নেছা।