স্টাফ রিপোর্টার
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর প্রিমিয়ার লীগ সিজন ৫ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিগ ফাইটার্স চন্দ্রপুর।
সোমবার বিকেলে চন্দ্রপুর ফুটবল ক্লাবের আয়োজনে চন্দ্রপুর মাঠে বিকেল সাড়ে ৪টায় বিগ ফাইর্টাস চন্দ্রপুর ও রয়েল চ্যালেঞ্জার্স চন্দ্রপুর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিগ ফাইর্টাস চন্দ্রপুর ১ গোলে বিজয়ী হয়।
পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে ২৪ ইঞ্চি কালার টিভি তুলে দেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনসার উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা লালা মিয়া, কমল উদ্দিন, যুবদল নেতা শহিদুল ইসলাম, রুবেল আহমদ, সুমন মিয়া, আনোয়ার মিয়া, মাজহারুল ইসলাম, আলী নেওয়াজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান প্রমুখ।
এছাড়াও খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জাকারুল হক আলতা হোসেন, সুলেমান প্রমুখ।
- দিরাই সরকারি ডিগ্রি কলেজে ছাত্রলীগের নবীন বরণ
- বীর নিবাস নির্মাণ প্রকল্প, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না নিম্নমানের কাজ


