স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল জেলা যুবলীগের আহবায়ক নির্বাচিত হওয়ায় চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় চেম্বার অব কমার্সের মিলনায়তনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও মঞ্জুর খন্দকারকে সংবর্ধনা জানানো হয়।
চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাশ, সাবেক মৎস্য কর্মকর্তা এমএ হাই ও সংবর্ধিত অতিথি খায়রুল হুদা চপল, আসাদুজ্জামান সেন্টু ও মঞ্জুর খন্দকার ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, আবুল আজাদ, চেম্বার অব কমার্সের পরিচালক নূরুল ইসলাম, জিএম তাশহিজ, রাজিব রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, ব্যবসায়ী কামাল উদ্দিন, দিলু মিয়া, আব্দুল লতিফ, তৈয়বুর রহমান, কার্তিক রায়, চন্দন রায় প্রমুখ।
এদিকে বুধবার চেম্বার অব কমার্সের মিলানায়তনে খায়রুল হুদা চপলকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জেলার শাখার সভাপতি শাম্মী আক্তার, সাধারণ সম্পাদক কলি তালুকদার আরতি ও সঞ্চিতা চৌধুরীসহ তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির নেত্রীরা।
- জেল-জরিমানার বিধানযুক্ত সম্প্রচার আইনের খসড়া প্রকাশ
- জামালগঞ্জের শিশু ধর্ষণ বিচারের পাশাপাশি সমাজকে পরিশুদ্ধ করার প্রয়াস শুরু করুন


