চপলের মুক্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
এফবিসিসিআইয়ের পরিচালক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি জেলা যুযলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের উপর দুদকের মামলা প্রত্যহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলার ব্যবসায়ীরা। শনিবার দুপুরে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে শহরের কালীবাড়ী পয়েন্টের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক অমল কর, নুরুল ইসলাম বজলু, সদস্য সবুজ কান্তি দাস,     ব্যবসায়ী নেতা খসরুল আলম, আওয়ামী লীগ নেতা শংকর দাস, অ্যাড. রনওক আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, খায়রুল হুদা চপল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, তিনি হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির সাথে কখনই জড়িত ছিলেন না। অবিলম্বে তাকে মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে সুনামগঞ্জের রাজনীতি থেকে দূরে রাখার জন্য মামলা দিয়ে হয়রানি করছে।
উল্লেখ্য, বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগে দুদকের মামলার আসামী হিসেবে খায়রুল হুদা চপলকে গত ১৫ আগস্ট রাতে ঢাকা বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়।