যৌতুকের কারণে চম্পা রানী দাস হত্যার প্রতিবাদে এবং লম্পট স্বামী মৃদুল চন্দ্র সরকার ও তার বড় ভাই মুকুল চন্দ্র সরকার এর দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সিলেট শহিদ মিনারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের কোষাধ্যক্ষ সন্দীপ দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক পল্লবী দাস মৌ, শাল্লা সোচ্চার নাগরিক ফোরামের প্রচার ও সাহিত্য বিষয়ক সম্পাদক সমর চন্দ্র দাস, শাবিপ্রবির দায়িত্বরত একাউন্টিং কর্মকর্তা মৃন্ময় দাস ঝুটন, দিরাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, সুনামগঞ্জ জেলা পরিষদএর সদস্য মাসুদ চৌধুরী।
মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন চম্পা রানী দাসের ছোট ভাই নিহার রঞ্জন দাস।
প্রেসবিজ্ঞপ্তি
- প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন জুবিলী
- শান্তিগঞ্জে বদর দিবস উপলক্ষে সভা ও দোয়া মাহফিল


