চরনারচর এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল

শ্যামারচর সংবাদদাতা
দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাও.আব্দুল লতিফের পরিচালনায় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার চৌধুরী,  
মাও.মহিবুর রহমান, মাও.ফাইজুল হক, হাফেজ রফিকুল ইসলামসহ বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন, সদস্য, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।