চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী র‌্যালি ও মানববন্ধন

সুনামগঞ্জ সদর উপজেলার চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেতগঞ্জ বাজারে র‌্যালি ও মানববন্ধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মোল্লাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নূরুল হক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ কান্তি দাস, সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার পাল, সহকারী শিক্ষক সজল কান্তি দাস, মো. জলুর মিয়া, মুসলেহীনূল  
ইসলাম রতন, জাকিয়া বেগম প্রমুখ।
ছিলেন।
সভায় বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান এবং সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে অঙ্গিকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি