চলচ্চিত্র বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
‘বাংলাদেশের চলচ্চিত্রে শিক্ষাহীনতার সঙ্কট এবং চলচ্চিত্র শিক্ষা সারাদেশে প্রসারের গুরুত্ব ও প্রয়োজনীতা’ শীর্ষক সেমিনার  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি প্রদীপ পাল নিতাই। জেলা কালচারাল   অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল’র পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সংগঠক, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক ও ম্যুভিয়ান ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।
এছাড়া সেমিনারে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, সুনামগঞ্জ সরকারী  কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।