চাঁদাবাজির অভিযোগে পিতা পুত্রের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের যাদুকাটা নদীতে চাঁদাবাজির অভিযোগে পিতা-পুত্রকে ১৫ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার লাউড়েরগড় গ্রামের আব্দুল বারেকের পুত্র আব্দুর রজ্জাক (৫৫) ও তার ছেলে রফিকুল ইসলাম (২৪)।
জানা যায়,       
 মঙ্গলবার বিকাল ৫টায় সীমান্তের ১২০৩/২ এস পিলারের ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদীর চরে পাথর শ্রমিকদের নিকট থেকে লাউড়েরগড় বিওপির বিজিবি ক্যাম্পের নামে ওই পিতা পুত্র চাঁদা আদায় করার সময় লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি তাদের আটক করে রাতে তাহিরপুর থানায় তাদের সোপর্দ করে। তাহিরপুর থানা পুলিশ রাত সাড়ে ১১টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাইফুল ইসলামের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাঁদাবাজ পিতা পুত্রকে বুধবার সকালে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।