ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত পেইড পিয়ার ভলান্টিয়ারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ওইসব পেইড পিয়ার ভলান্টিয়ারদের উদ্যোগে পরিবার পরিকল্পনা কার্যালয় ও উপজেলা পরিষদ চত্বরে পৃথক পৃথক স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন, উপজেলা পেইড ভলান্টিয়ার কমিটির সভাপতি আফরোজা চৌধুরী, সহ-সভাপতি পাপিয়া আক্তার, সাধারণ সম্পাদক মুর্শেদা বেগম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবিনা আক্তার, সদস্য সোহাগ ছাবেরী প্রমুখ। পরে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ মে থেকে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১০টি ইউনিয়নে ৬৮ জন পেইড পিয়ার ভলান্টিয়ার হিসেবে পরিবার পরিকল্পনার মা ও শিশু স্বাস্থ্য সেবায় কাজ করে আসছেন।
- ওয়েজখালী বাজার উচ্ছেদ করে অন্যত্র স্থানান্তরের দাবি
- রাজনৈতিক দ্বন্দ্বের আর্থিক ক্ষতি বের করুন : পরিকল্পনামন্ত্রী


