চাকুরী স্থায়ীকরণের দাবিতে উদ্যোক্তাদের মানববন্ধন

জেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগ প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি    প্রদান করেছে জেলা উদ্যোক্তা ফোরাম।
মঙ্গলবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ আলমের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ সুজন, মিলন, হুমায়ুন আহমদ, মুক্তা দেব প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মরকলিপি প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি