চামড়া ছাড়ানো এবং সংরক্ষণের কৌশল বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণির চামড়া ছাড়ানো এবং চামড়া সংরক্ষণের কৌশল বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহনুর আলম।