স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে চার জুয়াড়িকে কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবী শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান বরেন। দ-প্রাপ্তদের দুপুরে কারাগারে পাঠিয়ে দিয়েছে পুলিশ।
জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদারবাজারে জুয়া খেলছিল একটি চক্র। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রঙ্গারচর এলাকার কাছম আলী (৩০), শান্তু মিয়া (৪৫), জালাল আহমদ (২৫) এবং সুমন মিয়াকে (২৮) আটক করে। শনিবার সকালে পুলিশ এই ৪ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাইজার মোহাম্মদ ফারাবী তাদের প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিরাচক সদর উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী চার জুয়াড়িকে কারাদ- প্রদানের কথা স্বীকার করেছেন।
- ছাতকে সিএনজি ওয়ার্কসপ শ্রমিক ১০ দিন ধরে নিখোঁজ
- দোয়ারায় মরিচ ভাঙার মিলের বেল্টের আঘাতে ৪ বছরের শিশুর মৃত্যু


