স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভপুর উপজেলার সুলেকাবাদ ইউনিয়নের চালবন পয়েন্ট থেকে বাঘবেড় বাজার সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ—বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
শনিবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ৪৩ লক্ষ ৫৮ হাজার টাকার ব্যয়ে সড়কের কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রহমান মাস্টার, বিশ্বম্ভরপুর উপজেলা এলজিডির প্রকৌশলী মকলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আব্দুল কাদির, সাবেক ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, সাবেক ইউপি চেশারম্যান মো. এরশাদ আহমদ, আওয়ামী লীগ নেতা মরম আলী, শফর আলি, একলাছুর রহমান, সাইফুল ইসলাম, ইউপি সদস্য রুকসানা আক্তার, মো. জজ মিয়া, মোতালিব, মো. ফারুক, তাজুল ইসলাম, তাহের মিয়া, জাপা নেতা হাবিদার মোর্শেদ, শিব্বির আহমেদ, বুলবুল, দিন ইসলাম, ইব্রাহিম প্রমুখ।


