দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার পরও কর্মকর্তাদের উদাসিনতার কারণে চালু হচ্ছে না । দীর্ঘ তিন বছর পার হলেও কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় সরঞ্জামাদি না আসায় জনস্বাস্থ্যসেবায় এটি কোন ভূমিকা রাখতে পারছে না। জানা যায়, ক্লিনিকটির নির্মাণ কাজ শেষ হয় ২০১৪ সালের ২ ডিসেম্বর। ক্লিনিকের প্রয়োজনীয় সরঞ্জামাদি এখন পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠান এলএম কনস্ট্রাকশন ক্লিনিকে পৌছে দেয়নি।
সোনাপুর গ্রামের আব্দুল মন্নান, আজিজুর
রহমান, সুহেল মিয়া, আব্দুস ছাত্তার, সংরক্ষিত মহিলা সদস্যা তারন্য বালা সূত্রধর, ইউপি সদস্য আলী হোসেন ও বকুল চন্দ্র দাস বলেন, বর্তমান সরকার চিকিৎসা সেবা পৌছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, কিন্তু আমাদের এলাকায় এই কমিউনিটি ক্লিনিকটি তালাবদ্ধ রয়েছে।
পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, আমি নির্বাচিত হওয়ার পর বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও কোন সুরাহা হচ্ছে না। এমনকি উপজেলা সমন্বয় সভা ও এলসিবিসি সভায় ক্লিনিকের ব্যপারে একাধিক বার আলোচনা করেছি।
ক্লিনিকের ঠিকাদার বলেন, কিছুদিনের ভিতরে ক্লিনিকের যাবতীয় সরঞ্জাম পাঠিয়ে দিব।
দোয়ারাবাজার স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ জমসেদ আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তার সাথে কথা বলা যায়নি। মোবাইল ফেনে কল গেলে তিনি বারবার কল কেটে দেন।
- অদ্বৈতাচার্য প্রভুর ৫৮১তম আবির্ভাব তিথি উপলক্ষে হরিনাম সংকীর্ত্তন শুরু
- বই আলোচনা- স্মৃতি-বিস্মৃতি: নানা প্রসঙ্গ


