চাল পাচারকারী ডিলারের বিরুদ্ধে মামলা

জামালগঞ্জ প্রতিনিধি
সরকারী ওএমএসের চাল পাচারকারী ফেনারবাঁকের ডিলার সুব্রত পুরকায়স্থের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মামলা দায়ের করা হয়েছে । পাশাপাশি তার ডিলারশীপ        বাতিল করেছে খাদ্য বিভাগ।
পাচার হওয়া জব্দকৃত ২০ বস্তা চাল ইতিমধ্যে জামালগঞ্জ থানার হেফাজতে আনা হয়েছে। বিক্রয় সেন্টারে জব্দকৃত ২০ বস্তা চাল খাদ্য বিভাগের আওতায় আনার পক্রিয়া চলছে।
উল্লেখ্য গত সোমবার উপজেলার ফেনারবাঁক ইউনিয়ন ওএমএস ডিলার সুব্রত পুরকায়স্থ সোমবার দুপুরে ডিও’র মাধ্যমে ৩মে: টন চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করে ৪০ বস্তা বিক্রয় সেন্টারে নিলেও বাকী ২০ বস্তা চাল পাচারের উদ্দেশ্যে ব্যবসায়ী রহিমের অভি ষ্টোরে রেখে দেন। খবর পেয়ে পুলিশ ও জামালগঞ্জের ওসি এলএসডি গিয়ে চাল গুলি জব্দ করে স্থানীয় মেম্বারদের জিম্মায় রাখেন।
জামালগঞ্জের খাদ্য কর্মকর্তা মো: আব্দুর রউফ বাদী হয়ে ডিলার সুব্রত পুরকায়স্থ ও ঘরের মালিক আ: রহিমকে আসামী করে জামালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে জামালগঞ্জ থানায়  বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়।
জামালগঞ্জ থানার এসআই সাইফুল্লাহ আকন্দ বলেন,আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে,জব্দকৃত মালামাল জামালগঞ্জ থানায় আনা হচ্ছে।