মুক্তিযুদ্ধ বিষয়ক অনুসন্ধানী লেখক, গবেষক, সাংবাদিক অপূর্ব শর্মার ‘চা বাগানে গণহত্যা : ১৯৭১’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন লেখক-গবেষক অধ্যাপক নন্দলাল শর্মা ও সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ। অনুষ্ঠানের মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন, কবি-গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ।
আলোচক হিসেবে উপস্থি থাকবেন, লেখক-গবেষক, কবি এ কে শেরাম, লেখক-অনুবাদক ও রবীন্দ্র বিশেষজ্ঞ মিহিরকান্তি চৌধুরী, গল্পকার অধ্যাপক তাপসী চক্রবর্তী ও কবি -প্রাবন্ধিক অধ্যাপক হোসনে আরা কামালী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি ও লোকসংস্কৃতি গবেষক, মদন মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ। গ্রন্থ প্রকাশনা
অনুষ্ঠানের সদস্য সচিব ও মদনমোহন কলেজ সাহিত্য পরিষদের সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)


