সু.খবর ডেস্ক
চিকুনগুনিয়া সম্পর্কে ভয় কাটাতে জনসচেতনতা কার্যক্রম জোরদারে চিকিৎসকদের আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, চিকুনগুনিয়া নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো ভিত্তি নাই। মানুষের মনের ভয় কাটাতে ও রোগের চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদানে চিকিৎসকরাই বড় ভূমিকা রাখতে পারেন। এজন্য পথসভাসহ জনসচেতনতা কার্যক্রম গ্রহণে বাংলাদেশি মেডিকেল অ্যাসোসিয়েশনকে (বিএমএ) এগিয়ে আসতে হবে। পাশাপাশি চিকুনগুনিয়ার উৎস এডিস মশক নিধনে সিটি করপোরেশনগুলোর কার্যক্রমে আরো গতি বাড়াতে তাঁদের উদ্ধুদ্ধকরণেও ভূমিকা রাখতে হবে চিকিৎসকদের জাতীয় সংগঠন বিএমএকে।
বুধবার সচিবালয়ে বিএমএ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম, বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল


